• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

সাইবার নিরাপত্তা বিষয়ে ‎বরিশালে শীর্ষ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০২ পিএম;
সাইবার নিরাপত্তা বিষয়ে ‎বরিশালে শীর্ষ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎বরিশালে এসএমই ক্ষুদ্র ও মাঝারি উদ্দ্যাগতাদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎‎
‎এসএমই ফাউন্ডেশন JICA এর সহায়তায় B-TopCS (Be a Top Cybersecurity Specialist) বাস্তবায়নে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে SME foundation ওJICA -এর যৌথ উদ্যোগে “How to Make Top Management Aware of Cybersecurity” 
‎শীর্ষক এ প্রশিক্ষণটি ১৮-১৯ মে নগরীর পুলিশ লাইন সেলিব্রেশন পয়েন্টে এই আয়োজন করা হয়।
‎
‎উক্ত কর্মশালায় অংশগ্রহণকারীদের সাইবার হুমকির বর্তমান চিত্র, কর্পোরেট পর্যায়ে সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য নিরাপত্তা নীতিমালা প্রণয়ন এবং শীর্ষ ব্যবস্থাপনার কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষজ্ঞ প্রশিক্ষকরা বাস্তব উদাহরণ ও কেস স্টাডির মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করেন।
‎
‎উক্ত আয়োজনে JICA প্রোগ্রামের কর্মকর্তা ফারজানা শারলিন, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান,সাইবার নিরাপত্তা বিশ্লেষক পাইপলাইন বাংলাদেশ লিমিটেডের মোঃ আজিম উদ্দিন উপস্থিত ছিলেন। 
‎আয়োজকরা জানান, ডিজিটাল যুগে প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SMEs) সাইবার ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
‎‎
‎এই প্রশিক্ষণ কর্মশালাটি দেশের ক্ষুদ্র  ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন ও তথ্য ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, এবং এই প্রশিক্ষণ সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
‎
‎সমাপনী অনুষ্ঠানে জাইকা বিশেষজ্ঞ কাতসুকি নাহো ও শোজি আকিরা উপস্থিত ছিলেন।২দিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করা হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন