রাণীনগরে যুবদল নেতাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম উজ্জলকে দল থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার তাকে বহিস্কার করা হয়। তিনি করজগ্রাম গ্রামের বাসিন্দা। শনিবার বিকেলে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: ময়নুল হক লিটন স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,দলীয় শৃঙ্খলা ভঙ্গ,দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম উজ্জলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার রাতে জেলা যুবদল এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,বহিস্কৃত ব্যক্তির কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা।যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।
এব্যাপারে সদ্য বহিস্কৃত যুবদল নেতা রেজাউল ইসলাম উজ্জল বলেন,ফেসবুকের সুবাদে বহিস্কারের বিষয়টি জানতে পেরেছি। তবে এখনো বহিস্কারপত্র হাতে পাইনি। বহিস্কারপত্র হাতে পেলে দলীয় নেতা-কর্মীদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- রাণীনগরে যুবদল
- নেতাকে বহিষ্কার
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: