বোয়ালমারীতে ঈদগাহ কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্বভাটদী ঈদগাঁহ-গোরস্থান কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ওই এলাকার একটি পক্ষ মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে এলাকার একাধিক ব্যক্তি জানান।
ঈদগাঁহ-গোরস্থানের বর্তসমান ভাপতি হলেন, ভাটদী গ্রামের মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক আ. মালেক মিয়া।
সোমবার (২২ জুন ২০২৬) সরজমিনে গেলে কমিটির সদস্য আবু বক্কার শেখ, স্থানীয় বাসিন্দা মো. ফজলুল করিম, বাবলু ফকিরসহ একাধিক ব্যক্তি বলেন, তিন বছর আগে পূর্বভাটদী ঈদগাহ ও গোরস্থানের কমিটি নির্বাচিত হয়েছে। আ.মান্নান মল্লিকের গ্রুপ এই কমিটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। তারা প্রচার চালাচ্ছে, লক্ষ লক্ষ টাকার বাঁশ বিক্রি করেছে কমিটির লোকজন। অথচ ঈদের আগে আশেপাশে হেলে পড়ে যাওয়া ৬০ টি বাঁশ ৫ হাজার টাকা বিক্রি করে কমিটি। ওই বাঁশ ক্রেতারা কেটে যায়। প্রতিপক্ষ অভিযোগ করছেন, লক্ষ লক্ষ টাকার বাঁশ কেটে নিয়েছে। এছাড়া কমিটি গোরস্থানে একটি ঘর তৈরি করেছে লাশ রাখার জন্য।
এছাড়া বর্তআমান কমিটির সাথে অকারণ বিরোধীতার জন্য আব্দুল মান্নান মল্লিকের গ্রুপ ঈদের জামায়াত আলাদা ভাবে পড়ে আসছেন।
কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন একটি গ্রুপ। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় মিথ্যা প্রচার করে বেড়াচ্ছেন। যে বাঁশ কাটার অভিযোগ আনা হয়েছে ওই বাঁশ অনেকদিন আগে বিক্রি করা হয়েছিল ৫ হাজার টাকায়। গোরস্থানে আমরা একটি ঘর করছি লাশ রাখার জন্য। ওই বাঁশের টাকা গোরস্থানের উন্নয়নের জন্য খরচ করা হচ্ছে।
্এ বিষয়ে আব্দুল মান্নান মল্লিকের সাথে যোগাযোগ করা সম্ভব হলো না বিধায় তার বক্তব্য দিয়া সম্ভব হলো না।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: