• ঢাকা
  • মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

লালমনিরহাটে বসতবাড়ি ঘেঁষে পুকুর খনন, ঝুঁকির মুখে বসতবাড়ি ও পাকা রাস্তা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১০ পিএম;
লালমনিরহাটে বসতবাড়ি ঘেঁষে পুকুর খনন, ঝুঁকির মুখে বসতবাড়ি ও পাকা রাস্তা

খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি :

 

লালমনিরহাটে বসতবাড়ি ও সরকারি পাকা রাস্তা ঘেঁষে পুকুর খননের ঝুঁকিতে, বাড়ি ও রাস্তা। ফলে যে কোন সময় বসতবাড়ি ও গ্রামীণ পাকা রাস্তা ধসে পড়ার আশঙ্কা রয়েছে। 

‎অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খন্ডিকারপাড়া গ্রামের কৃষক নুরনবী মিয়া। তিনি প্রায় ৪০/৫০ বছর পূর্বে পাকা রাস্তা সংলগ্ন ৯ শতক জমির ক্রয় করে, ৪টি ইট ও ঢেউটিনে ঘর তুলে পরিবার পরিজন নিয়ে, বসবাস করে আসছেন। কিন্তু একই গ্রামের আব্দুল জলিল খোকা ও কাওছার আলী গংরা প্রতিহিংসা বসত,গত ২০২৩ সালে নুরনবী মিয়ার বসতবাড়ি ও গ্রামীণ সরকারি পাকা রাস্তা ঘেঁষে পুকুর খনন করেন। ভুমি আইন অমান্য করে পুকুরেপাড়ের জন্য পর্যাপ্ত জায়গা না রেখে পুকুর খনন করায়, ভাঙ্গনের মুখে বসতবাড়ি ও গ্রামীণ পাকা রাস্তা ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে নুরনবী মিয়ার বসত বাড়ির বিভিন্ন স্থানে, ওয়ালে ফাটল ধরেছে এবং পাকা রাস্তা কিছু অংশ সহ গাছপালা পুকুরে ভেঙ্গে পড়েছে। ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ এর বিধি ২৮ অনু্যায়ী নিজ ভূমির কমপক্ষে ১০ ফুট অভ্যন্তরে, পুকুর বা জলাশয় সীমাবদ্ধ রাখতে হবে। অর্থাৎ সরকারি রাস্তার সীমানার কিনারা হতে কমপক্ষে ১০ ফুট দূরত্বে, এবং ৪৫ ডিগ্রি ঢালে পাড় রেখে পুকুর/জলাশয় খনন করতে হবে। 

‎দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪৩১ অনুযায়ী সরকারি রাস্তার ক্ষতিসাধন ফৌজদারি দণ্ডনীয় অপরাধ। এই আইনে ৫ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। গ্রামীণ সড়কের পাশে নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে, পুকুর খনন করলে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সরকার। 

‎ভুক্তভোগী নুরনবী মিয়া বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বৈঠকে সমাধান হলেও, তা উপেক্ষা করা হয়েছে। প্রতিহিংসা বসতঃ আমার বসতবাড়ি ও সরকারি পাকা রাস্তা ঘেঁষে গভীর ভাবে পুকুর খনন করায়, আমার বসতবাড়ির বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। যেকোন সময় ধসে যেতে পারে বসতবাড়িটি। এ ঘটনায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে, কোন সুফল পায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। 

‎এ বিষয়ে পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিউজ্জামান বলেন, ভুমি কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় বৈঠকে সমাধান হলেও, পরর্বতীতে আব্দুল জলিল খোকা গংরা মানেন না। বসতবাড়ি ঘেঁষে গভীরভাবে পুকুর খনন করায়, হুমকির মুখে নুরনবীর বাড়িটি রয়েছে । 

‎এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। 

‎এ ঘটনায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কমিশনারের কাছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন অভিযোগকারী।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন