• ঢাকা
  • সোমবার, ১৭ আগষ্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

বোয়ালমারীতে ঝুলন্ত অবস্থায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০১ এএম;
বোয়ালমারীতে ঝুলন্ত অবস্থায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

 

বোয়ালমারীতে ঝুলন্ত অবস্থায় এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র রাহাত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদহে উদ্ধার করা হয়েছে। রাহাত পার্শ্ববর্তী কমলেশ্বরদী গ্রামের হুমায়ুন ফারুক মিয়ার ছেলে। স্থানীয়বা জানান, রাহাত কাদিরদী কলেজে পড়ালেখার পাশাপাশি ঢাকায় একটি গার্মেন্টসেও চাকরী করতেন। কয়েকদিন আগে সে বাড়িতে এসেছে। স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে এসআই মাহমুদুল হাসান ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন।
 রোববার (১৬ আগষ্ট ২০২৬) সকালে ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

সূত্র জানায়, শুক্রবার পরিবারে সদস্যদের সাথে সামান্য রাগারাগির কারণে বাড়ি থেকে বেড়িয়ে যান।

পরদিন শনিবার দুপুরে কমশেশ্বরদী একটি বাগানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

দ্রুত পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পুলিশ বলছে, ধারনা করা হচ্ছে পরিবারের সদস্যদের সাথে রাগারাগি করে অভিমানে আত্মহত্যা করতে পারে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন