• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

রাণীনগরে মাদক মামলায় তিনজন গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৭ পিএম;
রাণীনগরে মাদক মামলায় তিনজন গ্রেফতার

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক তিন আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, উপজেলা জুরে মাদক কারবারী,সন্ত্রাসী,এবং গ্রেফতারী পরোয়ানাভুক্তদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার ভেটি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে আসাদুল ইসলাম (৩৫),খট্রেশ্বর গ্রামের লফির উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম (৩০) এবং শুক্রবার দুপুরে উপজেলার হরিপুর গ্রামের চৈতন্য চন্দ্রের ছেলে ভাগবত চন্দ্র (৩৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক মামলার আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ছিল। তাদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
 

দৈনিক পুনরুত্থান / ‎মো: গোলাম মোরশেদ 

এ সম্পর্কিত আরও পড়ুন