• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

বোয়ালমারীতে গভীর রাতে দুই মাদক কারবারী  আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪২ পিএম;
বোয়ালমারীতে গভীর রাতে দুই মাদক কারবারী  আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর পুলিশ ফাঁড়ির পুলিশ বুধবার দিবাগত গভীর রাতে একটি মেহেগুনি বাগান থেকে ইয়াবা বড়িসহ দুই জনকে আটক করেছেন। আটককৃত দুই মাদক কারবারিকে বৃহস্পতিবার (৪ জুন) ফরিদপুর আদালতে প্রেরণ করেছেন। 

ওই দুই মাদক কারবারি হলো উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বদী গ্রামের খলিল শেখের ছেলে রাকিবুল শেখ (২০) ও একই গ্রামের মিলন মোল্যার ছেলে মাহাবুব মোল্যা (২৩)। 

থানা সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর পুলিশ ফাঁড়ির পুলিশ কমলেশ্বদী গ্রামের ইমারত মাতুব্বরের মেহেগুনি বাগান থেকে ওই মাদক কারবারিদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা বডি উদ্ধার করে। 

আটকের ঘটনায় জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, মাদকসহ আটকের ঘটনায় মাদক মামলা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন