ফরিদপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানববন্ধন
ফরিদপুর জেলা প্রতিনিধি:
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার দুপুরে শহরের ফরিদপুর প্রেসক্লাব-এর সামনে সড়কে এ কর্মসূচির আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারেক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সহ-সভাপতি মনিরুজ্জামান ও আশরাফুজ্জামান দুলাল, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নীলুফা ইয়াসমিন রুবি। কর্মসূচি সঞ্চালনা করেন অর্থ সম্পাদক রবিউল হাসান রাজিব।
বক্তারা বলেন, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালককে বাধা দেওয়া ও হুমকি প্রদান অত্যন্ত নিন্দনীয় ও আইনবহির্ভূত। এতে ভোক্তাদের অধিকার রক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি অত্যন্ত জরুরি। এ ধরনের হামলা ও হুমকি চলতে থাকলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার চকবাজার এলাকায় বাজার মনিটরিংকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের সঙ্গে অসদাচরণ করা হয়। এ ঘটনার প্রতিবাদে পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- ফরিদপুরে * জাতীয়,ভোক্তা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: