• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

কলাপাড়ায় খালে ফেলে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫০ এএম;
কলাপাড়ায় খালে ফেলে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ 

মশিউর রহমান লিটু, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

 


পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে মুখ বেঁধে খালে ফেলে চুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় তাকে খাল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তার স্বামী বাদল হাওলাদার ও বাবার বাড়ির লোকজন।
এর আগে ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালের শয্যায় কাঁদো কাঁদো কণ্ঠে রুবিনা আক্তার জানান, বেশ কিছুদিন ধরে তার স্বামীর সঙ্গে শ্বশুর শহীদ হাওলাদারসহ ভাসুর, ননদ, জা, দেবর ও চাচা শ্বশুরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় তার চাচা শ্বশুর মনির তার স্বামীকে হত্যার হুমকি দেন। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে তার স্বামীর সঙ্গে তাকেও দোষারোপ করা হচ্ছিল।
তিনি আরও বলেন, মঙ্গলবার ভোরে সেহরি খাওয়া শেষে নামাজের জন্য ওজু করতে ঘরের বাইরে বের হলে পেছন থেকে ৪–৫ জন ব্যক্তি তার মুখ বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে খালে ফেলে দেয় এবং চুবিয়ে হত্যার চেষ্টা করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
রুবিনা আক্তার, তার স্বামী এবং বাবার বাড়ির পরিবারের অভিযোগ, পূর্বের পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন