• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগষ্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৬ পিএম;
রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

 

নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২জন সার ডিলারকে মোট ১৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুরিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নাবিলা ইয়াসমিন।
‎নাবিলা ইয়াসমিন জানান, আবাদপুকুর বাজারে কৃষকদের নিকট সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা। এমন গোপন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধায় আবাদপুকুর বাজার ও এলাকার পাকুড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২হাজার এবং পাকুড়িয়ায় সুধীর ট্রেডার্সকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাবিলা ইয়াসমিন আরো জানান,কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন