বোয়ালমারীতে পায়ূ পথে হাওয়া দিয়ে যুবক হত্যাকারী আটক
ফরিদপুর জেলা প্রতিনিধি:
বোয়ালমারীতে পায়ূ পথে হাওয়া দিয়ে যুবক হত্যাকারীকে আটক করতে সক্ষম হয়েছে র্যাব-১০।
ফরিদপুরের বোয়ালমারীতে পায়ুপথে কম্প্রেসার মেশিনের উচ্চচাপের হাওয়া দিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২)-কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী ২০২৬) সন্ধ্যায় র্যাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।
র্যাব জানায়, আজই শ্রীপুর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত রিহাত হাকিম বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে তাকে শনাক্ত ও আটক করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিল-এ কর্মরত ভিকটিম মো. সজিব ওরফে শরীফ (১২) কাজ শেষে কম্প্রেসার মেশিনের হাওয়াই পাইপ দিয়ে শরীর পরিষ্কার করছিল। এ সময় অভিযুক্ত ও তার এক সহযোগী মিলে ভিকটিমের পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করায়। এতে তার পেট ফুলে যায় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, গুরুতর অভ্যন্তরীণ আঘাতে অন্ত্র একাধিক স্থানে ছিদ্র হয়ে যায় এবং অস্ত্রোপচার করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় ভিকটিমের পিতা বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা নং-১৭, তারিখ-২৬/০২/২০২৬ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ আরও জানায়, এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- বোয়ালমারীতে* পায়ূ,পথে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: