ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহন থেকে ২২কেজি গাঁজাসহ এক নারী আটক
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনে অভিযান চালিয়ে ২২কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে ।
ফরিদপুরে অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ২২ কেজি গাঁ/জাসহ এক নারী মা*দক ব্যবসায়ীকে গ্রে*ফ*তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব-১০)।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টায় র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা এলাকার মুন্সিবাজারে অভিযান পরিচালনা করে। এ সময় চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে ‘গোল্ডেন লাইন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাস থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় তাসলিমা খাতুন (৪৬) নামে এক নারীকে আটক করা হয়। তিনি মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রামের মৃত আবু তালেব খন্দকারের মেয়ে বলে জানা গেছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তাসলিমা খাতুন নিজেকে পেশাদার মা/দক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে তিনি জানান।
উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ফরিদপুরে* গোল্ডেন,লাইন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: