ভাঙ্গায় টিকটক ভিডিওর কমেন্টে ‘হাহা’ রিএ্যাক্ট দেওয়ায় ২ কিশোরকে কুপিয়ে যখম
ফরিদপুর জেলা প্রকিনিধি :
ফরিতপুরের ভাঙ্গায় টিকটক ভিডিওর কমেন্টে ‘হাহা’ রিএ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এই ঘটনা ঘটে।
আহত কিশোররা হলেন, খাটরা গ্রামের কালু শেখের ছেলে রোমান (১৬) ও সিরাজুল শেখের ছেলে তানভীর (১৭)। অভিযুক্ত যুবক একই এলাকার হান্নান শেখের ছেলে টুটুল শেখ (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে টুটুল শেখের টিকটক আইডির একটি পোস্টে রোমান ‘হাহা’ ইমোজি দিয়ে একটি মন্তব্য করে। তুচ্ছ এই ঘটনায় চরম ক্ষিপ্ত হন টুটুল। এর জের ধরে সন্ধ্যায় রোমান ও তার বন্ধু তানভীর যখন মোটরসাইকেল নিয়ে খাটরা গ্রামের কুমপাড় বাজার এলাকায় ঘুরতে যায়, তখন টুটুল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। টুটুল তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ভাঙ্গায়* টিকটক,ভিডিওর
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: