নিজের পছন্দের ক্লিনিক থেকে পরীক্ষা না করায় কাগজ ছুড়ে ফেললেন ডা: সুমন রায়
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার সুমন রায়ের বিরুদ্ধে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে রোগীর পরীক্ষা না করায় পরীক্ষার কাগজ ছুড়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) এ ঘটনা ঘটে। ভূক্তভোগী ওই রোগীর বাড়ি বোয়ালমারী পৌর শহরের নিকটবর্তী কামার গ্রামে।
রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, '১৩ দিন বয়সী ইসমাইল ঠান্ডায় আক্রান্ত হলে মঙ্গলবার তাকে হাসপাতালে এনে ডা: সুমন রায়কে দেখান হয়। ডা: সুমন শিশুটির বুকের একটা এক্সরে দেয় এবং আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্সরেটি করার জন্য পরামর্শ দেন।' রোগীর স্বজনরা মিম ডায়গনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে ডাক্তারকে রিপোর্ট দেখাতে গেলে স্বীয় পছন্দের ডায়াগনিষ্ট থেকে পরীক্ষাটি না করানোয় তিনি প্রচন্ড ক্ষেপে উঠেন। এ সময় তিনি বলেন, আপনাদেরকে পরীক্ষা করতে বলেছি এক জায়গায় আপনারা পরীক্ষা করেছেন অন্য জায়গায়। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে রিপোর্ট না দেখেই রিপোর্ট ভুল বলে টেবিল থেকে ছুড়ে ফেলে দেন।
অপর এক রোগীর অভিভাবক অভিযোগ করেন, হাসপাতালে সুমন রায়কে মাহামুদুল্লাহ নামের এক রোগীকে দেখাতে গেলে তিনি হাসপাতালের প্যাডে কোন ওষুধ না লিখে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন। পরে তাকে ডেকে নিয়ে জননী ডায়াগনস্টিক সেন্টারে তার নিজস্ব চেম্বারে বসে পরীক্ষা করেন। এছাড়াও ডা: সুমন রায়ের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ডাক্তার সুমন রায় বলেন, হাসপাতালের এক্সরে মেশিন নষ্ট। অন্যান্য জায়গা থেকে আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার একটু ভালো তাই সেখান থেকে টেস্ট করার জন্য বলেছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, এই বিষয়গুলো আমার জানা নেই খোঁজখবর নিয়ে দেখছি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- নিজের* পছন্দের,ক্লিনিক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: