মহম্মদপুরে এক যুবককে নারী ঘটিত ব্যাপারে কুপিয়ে মারাত্মক যখম
সিনিয়র স্টাফ রিপোর্টার :
মহম্মদপুরে নারী ঘটিত বিষয়ে এক যুবককে কুপিয়ে মারাত্মক ভাবে যখম করা হয়েছে। মাগুরা মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে নারী ঘটিত বিরোধকে কেন্দ্র করে রাসেল (২০) নামে এক যুবককে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।
প্রতিপক্ষের হামলায় তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। মাথা, কাঁধ, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে যায়। রাসেল একজন ইটের খোয়া ভাঙ্গা শ্রমিক । তিনি ঐ গ্রামের ভ্যান চালক বাদশা শেখের ছেলে।
স্থানীয় সুত্র জানায়, একই ্এলাকার ফেলু ফকিরের ছেলে কাবুল ফকির (২৫) এর স্ত্রীর সাথে রাসেলের পরকিয়া সন্দেহে এই হামলা চালানো হয়। ্ওই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার (০২এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- মহম্মদপুরে* এক,যুবককে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: