• ঢাকা
  • সোমবার, ২৩ ফেরুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

বোয়ালমারীতে ইজিবাইকের চোরাই কারখানায় পুলিশের অভিযান, আটক ৬


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫২ পিএম;
বোয়ালমারীতে ইজিবাইকের চোরাই কারখানায় পুলিশের অভিযান, আটক ৬

মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকের চোরাই কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এই কারখানায় অভিযান চালিয়ে  ৬জনকে আটক করেছে পুলিশ। 

এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী ২০২৬) ভোর রাত থেকে এ অভিযান শুরু হয়ে সকাল পর্যন্ত চলমান রয়েছে। অভিযান পরিচালনা করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি একাধিক ইজিবাইক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারীর সাতৈর বাজার গোরস্থানের সামনে অবস্থিত ‘মা মটরস এন্ড অটোমোবাইল ওয়ার্কসপ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

প্রতিষ্ঠানটি মো. ইলিয়াস হোসেনের মালিকানাধীন বলে জানা গেছে। অভিযানকালে দোকান থেকে ৬টি ইজিবাইক উদ্ধার করা হয়। পাশাপাশি একাধিক ইজিবাইকের চ্যাসিস, মোটর, ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করা ইজিবাইকগুলো এখানে এনে খুলে যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করা হতো- সেই সঙ্গে ইজিবাইক তৈরি করেও বিক্রি করতো তারা।

আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। অভিযান চলমান থাকায় পুলিশ আনুষ্ঠানিকভাবে আটক ৬ জনের পূর্ণ নাম-ঠিকানা প্রকাশ করেনি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রটির মূল হোতা হিসেবে ইলিয়াস হোসেন, মো. রনি ও মোজাম্মেল নামের তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এসআই সাইফুল ইসলাম জানান, “অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে কোতোয়ালি থানায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে। সকাল ৯টা পর্যন্ত ৬টি ইজিবাইক ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।” তবে আরো মালামাল উদ্ধার হবে ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, “কোতোয়ালি থানায় ইজিবাইক চুরির অভিযোগ পেয়ে পুলিশ ও জেলার ডিবি পুলিশ অভিযান পরিচালনা করছে। আমরা তাদের সহায়তা করছি। তবে শুনেছি ৬ জনকে আটক করা হয়েছে। অভিযান চলছে।”

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন