বোয়ালমারীতে ১৪ পিছ ইয়াবাসহ এক যুবক আটক
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
বোয়ালমারীতে ১৪ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৬ আগষ্ট ২০২৬) দুপুর ২:২০ মি: এ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারের মাতৃমঙ্গল কেন্দ্রের সামনে থেকে মাহবুব নামে এক যুবককে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জয়নগর পুলিশ ফাঁড়ির ইন-চার্জ এসআই মাহমুদের নেতৃত্বে একটি অভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে মাহবুবকে আটক করে।
আটককৃত যুবক মাহবুবের কাছ থেকে ১৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। জানা গেছে মাহবুবের বাড়ি ফরিদপুরের কানাইপুরে । পুলিশ জানিয়েছে মাহবুবকে আটকের পর থানা আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আইনী প্রক্রিয়া চলছে। এদিকে স্থানীয়রা দাবী করছে কাদিরদী এলাকায় মাদকের ব্যবহার বেড়ে গেছে। সে কারণে পুলিশী তৎপরতা বৃদ্ধি
করার দাবী জানিয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: