• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

লালমনিরহাটে ”রবিদাস সমিতির” সভাপতি পদ  কেন্দ্র করে ধনেশ্বর রবিদাসকে প্রা'ণ নাশের হু'মকি 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৮ পিএম;
লালমনিরহাটে ”রবিদাস সমিতির” সভাপতি পদ  কেন্দ্র করে ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি 

‎খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি :

 

লালমনিরহাটে রবিদাস সমিতির আহবায়ক কমিটির সভাপতি, ধনেশ্বর রবিদাস (৫২) কে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে,একই সমিতির সাবেক সভাপতি বিশ্বনাথ রবিদাস সুমার বিরুদ্ধে। 

‎এঘটনায় ভুক্তভোগী ধনেশ্বর রবিদাস গত ৪ জুন (বৃহস্পতিবার) লালমনিরহাট সদর থানায়, একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

‎অভিযোগ সুত্রে জানা যায়, গত ৩ জুন (বুধবার) বিকেলে, শহরের আলোরুপা মোড়ে ভুক্তভোগী ধনেশ্বরের দোকানে এসে, অভিযুক্ত বিশ্বনাথ রবিদাস সুমা বলেন, আমি বিগত আওয়ামী লীগের সময়ে, রবিদাস সমিতির জেলার সভাপতির দায়িত্ব পালন করেছি এখনো করবো, ভালোয় ভালোয় আমার পথ থেকে সরে দাঁড়া, না হলে জানে মেরে ফেলবো। তারপর তার কথা অনুযায়ী সাংগঠনিক পদ থেকে অব্যাহতি না নিলে, ভুক্তভোগীর দোকান  ঘর ভেঙে গুড়িয়ে দিবে বলে হুমকি দিয়ে, অজ্ঞাতনামা আরও ৩ জন ব্যক্তিসহ ভুক্তভোগীর দোকান থেকে চলে যায় বলে উক্ত অভিযোগে উল্লেখ রয়েছে।

‎এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন