• ঢাকা
  • শনিবার, ১৪ ফেরুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৮ পিএম;
রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

আগুনে কার্যালয়ের ভেতরে থাকা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার ছবি, চেয়ার-টেবিল, টেলিভিশন ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এর আগেই কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় মেনে নিতে না পেরে দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।’

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে, তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা যাবে না। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন