• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

‎আত্রাইয়ে যুবদল নেতার গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০২ পিএম;
‎আত্রাইয়ে যুবদল নেতার গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর আত্রাইয়ে এক যুবদল নেতার গোয়াল ঘরের তালা কেটে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার মারিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে খাইরুল ইসলামের বাড়ীতে এঘটনা ঘটে। খাইরুল ইসলাম উপজেলার মনিয়ারী ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক। তিনি গরু চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎খাইরুল ইসলাম বলেন,বাড়ীর মধ্যে গোয়াল ঘরে গরুগুলো রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাতে চোরেরা বাড়ীর প্রাচীর টপকে বাড়ীর মধ্যে প্রবেস করে।এরপর বাড়ীর প্রধান দরজা এবং গোয়াল ঘরের তালা কেটে মাত্র ১মাসের একটি বাছুর রেখে দুটি গাভী চুরি করে নিয়ে যায়।গাভী দুটি প্রায় পৌনে তিন লাখ টাকা দাম হবে বলে জানান তিনি। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন খাইরুল ইসলাম।
‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
 

দৈনিক পুনরুত্থান / ‎মো: গোলাম মোরশেদ 

এ সম্পর্কিত আরও পড়ুন