• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুরে পথচারীদের আতঙ্ক সিরিঞ্জ তুফানকে আবারও আটক করেছে পুলিশ, শহরে স্বস্তি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪২ পিএম;
ফরিদপুরে পথচারীদের আতঙ্ক সিরিঞ্জ তুফানকে আবারও আটক করেছে পুলিশ, শহরে স্বস্তি

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুর শহনরের পথচারীদের আতঙ্ক সিরিঞ্জ তুফানকে আবারও আটক করেছে পুলিশ। ফলে শহরবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 

ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য আতঙ্কের নাম ছিল কুখ্যাত ‘সিরিঞ্জ তুফান’।
রক্তভর্তি সিরিঞ্জ দেখিয়ে পথচারীদের ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল ফোন, টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া ছিল তার নিত্যদিনের কাজ। শুধু তাই নয়, নারী পথচারীদের পথরোধ করে শারীরিক হেনস্তা ও ছিনতাই চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
একাধিকবার গ্রেফতার হলেও ভুক্তভোগীদের লিখিত অভিযোগ না থাকায় আইনের ফাঁক-ফোঁকর দিয়ে বারবার মুক্তি পেয়ে যেত সে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার অপকর্ম নিয়ে ব্যাপক লেখালেখির ফলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরে আসে।
অবশেষে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার আবারও কুখ্যাত সন্ত্রাসী ‘সিরিঞ্জ তুফান’কে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুততম সময়ে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ফরিদপুরের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এমন কার্যকর পদক্ষেপ নেওয়ায় জেলা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছে শহরবাসী।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন