• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নদীতে জেলের জালে ২০ কেজির বিশাল কোরাল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৭ পিএম;
নদীতে জেলের জালে ২০ কেজির বিশাল কোরাল

 

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের ভোলা নদীতে জেলের জালে ২০ কেজি ওজনের একটি বড় আকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। গতকাল সকালে নদীতে জাল ফেলার পর প্রথম টানেই মাছটি জহুরুল নামের এক জেলের জালে আটকা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছটি পাওয়ার পর শরণখোলা বাজারের মৎস্য আড়তদার শাহাদাত মুন্সী ৩৬ হাজার টাকায় সেটি কিনে নেন। সে হিসেবে মাছটির প্রতি কেজির দাম পড়েছে ১ হাজার ৮০০ টাকা।

আনন্দিত জেলে জহুরুল জানান, তিনি বন বিভাগের কাছ থেকে বৈধ পাস নিয়ে ভোলা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে জাল তুলতেই এই বড় কোরালটি তার জালে ধরা পড়ে।

এ বিষয়ে শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত এক মাসে সুন্দরবন থেকে যত কোরাল ধরা পড়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড়। মূলত নিষেধাজ্ঞার সময়টিতে মাছগুলো নির্বিঘ্নে বড় হওয়ার পর্যাপ্ত সুযোগ পেয়েছে, যার সুফল এখন জেলেরা পাচ্ছেন।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন