• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

দশমিনায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৫ পিএম;
দশমিনায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (২) নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের গেদু খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার কালাম খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে আব্দুল্লাহর মা খাদিজা বেগম গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পেছনের একটি পুকুরে শিশু আব্দুল্লাহকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, শিশুটির এই অনাকাঙ্ক্ষিত ও অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন