নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে রাশেদ খাঁনের গুরুতর অভিযোগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তার অভিযোগ,ছাত্র ফেডারেশন করা অবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরি করেছিলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি রাশেদ খাঁন এমন অভিযোগ তোলেন।
রাশেদ খাঁন লেখেন, ‘২০১৯ সালে বর্তমান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাবির এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরি করেছিল। সেই নারী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে ছাত্র ফেডারেশনের তৎকালীন দায়িত্বশীল নেতারা একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি সকল ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আনীত ল্যাপটপ চুরির অভিযোগের সত্যতা খুঁজে পায়। এর প্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সেসময় ছাত্র ফেডারেশন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।’
রাশেদ খাঁন আরও লেখেন, ‘সেসময় ঢাবিতে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত সকলেরই মোটামুটি বিষয়টি সম্পর্কে জানা। ল্যাপটপ চুরির কারণে বহিষ্কৃত হয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বেশ কিছুসময় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিল। দীর্ঘসময় পরে এবি পার্টিতে জয়েন করার মাধ্যমে কিছুটা সক্রিয় হয়। তবে এবি পার্টির নেতাকর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারীর ল্যাপটপ চুরির ঘটনা জানতো না। যদি জানতো, হয়তো তারাও তাকে দলে নিতো না। গণঅভ্যুত্থানের কারণে ও নাহিদ ইসলামের সাথে সম্পর্কের খাতিরে নাসিরউদ্দিনের পাটোয়ারী ল্যাপটপ চোর থেকে ছাগলচোরে পরিণত হওয়ার সুযোগ পেয়েছে।’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: