• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পবিপ্রবির ছাত্রীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি, নিরাপত্তা ইনচার্জের জিডি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৩ পিএম;
পবিপ্রবির ছাত্রীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি, নিরাপত্তা ইনচার্জের জিডি

পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন চাঁদ সুলতানা ছাত্রী হল থেকে পাশের কবি বেগম সুফিয়া কামাল হলের ছাত্রীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে এক রংমিস্ত্রির বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ইনচার্জ মো. মুকিত মিয়া বাদী হয়ে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির উত্তর পাশে নির্মাণাধীন চাঁদ সুলতানা হলের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

জিডিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত রংমিস্ত্রি মো. মামুন (২৫) নির্মাণাধীন হল থেকে পাশের কবি বেগম সুফিয়া কামাল হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর উদ্দেশে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করেন। বিষয়টি জানাজানি হলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ছাত্রীদের মোবাইলে ধারণ করা ভিডিওর সূত্র ধরে অভিযুক্তের পরিচয় নিশ্চিত করা হয়।

জিডিতে আরও বলা হয়, অভিযুক্ত মামুন বিশ্ববিদ্যালয়টির উক্ত নির্মাণাধীন হলের রঙের কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার পর তাকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে মো. সোহান মল্লিক (২৭) ও মো. শাহিন আলম (২৬) নামের আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে এবং জিডিতে তাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত মামুনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান / পবিপ্রবির ছাত্রীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি, নিরাপত্তা ইনচার্জের

এ সম্পর্কিত আরও পড়ুন