• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

তালতলীতে উত্তর নলবুনিয়া রাস্তার বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪২ পিএম;
তালতলীতে উত্তর নলবুনিয়া রাস্তার বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

রনি মল্লিক, তালতলী :

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর নলবুনিয়া এলাকার মাটির রাস্তাটি  দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি ও কাদার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমের কারনে দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থী, রোগী, কৃষকসহ প্রতিদিনের কাজে চলাচলকারী মানুষকে ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে।

এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলেও নানা সমস্যা দেখা দিচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী বা গর্ভবতী নারীকে দ্রুত হাসপাতালে নেওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে উত্তর নলবুনিয়া রাস্তাটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তাদের মুক্তি দেবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন