• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৯ পিএম;
গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিবেদক :

 

পটুয়াখালীর গলাচিপায় বিশেষ অভিযান চালিয়ে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা-পুলিশ।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. হাকিমের নেতৃত্বে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামর্দন এলাকার মো. আল আমিন মীরের বসতঘর সংলগ্ন পুকুরের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় সেখানে লুকিয়ে রাখা অবস্থায় ১৩৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। একই সঙ্গে তাঁর ছেলে মো. রাব্বি মীরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত পিতা-পুত্র দীর্ঘদিন ধরে গোপনে কাঁচামাল সংগ্রহ করে চোলাই মদ তৈরি করে আসতেন। তাঁরা উৎপাদিত মদ ও গাঁজা খুচরা ও পাইকারি মূল্যে বিভিন্ন এলাকায় বিক্রি ও সংরক্ষণ করতেন বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন