• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

রাণীনগরে ভিজিডির চাল কিনতে বাঁধা দেয়ায় চেয়ারম্যান লাঞ্চিত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৬ পিএম;
রাণীনগরে ভিজিডির চাল কিনতে বাঁধা দেয়ায় চেয়ারম্যান লাঞ্চিত 

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে বিতরণের সময় ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ভিজিডির চাল কিনতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানকে  লাঞ্চিত করার অভিযোগ ওঠেছে ইউনিয়ন ছাত্রদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ চত্বরে এঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
‎পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, ”বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণ করা হচ্ছিল। চাল বিতরন চলা অবস্থায় পারইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও পারইল গ্রামের আজিজুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৮) এবং একই গ্রামের জাহেদুরের ছেলে আবু সাইদ (২৫) পরিষদের ভিতরে ঢুকে বিতরণকৃত চাল ক্রয় করছিল। এসময় চাল কিনতে নিষেধ করা হয় । অভিযুক্তরা নিষেধ অমান্য করে পরিষদের ভিতরে গিয়ে চাল ক্রয় করতে থাকে। গ্রাম পুলিশ দিয়ে ক্রয়কৃত তিন বস্তা চাল জব্দ করে পরিষদে নেয়া হয়। এঘটনার জের ধরে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম এবং আবু সাইদ আমার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরে। একপর্যায়ে আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করে।’’ 


‎একই গ্রামের নাফিউল ইসলাম নামে এক যুবক জানান, চেয়ারম্যানকে লাঞ্চিত করার সময় বাঁধা দিতে গেলে  মারপিট করে এবং নানাভাবে হুমকি ধামকি দেয়। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


‎এ ব্যাপারে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম বলেন,পরিষদের ভিতরে একজন মহিলা কোলে সন্তান নিয়ে চালের বস্তা নিয়ে বের হতে পারছিল না। দেখতে পেয়ে তার বস্তা পরিষদ থেকে বের করতে সহায়তা করেছি। সেই বস্তা বের করাকে কেন্দ্র করে চেয়ারম্যান মনে করেছে আমরা চাল ক্রয় করছি। সেখানে চাল ক্রয়ের কোন ঘটনা ঘটে নািই। এছাড়া চেয়ারম্যানের সাথে ধাক্কা-ধাক্কী হয়েছে তবে তাকে মারপিট করা হয়নি। 
‎রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম বলেন,এঘটনাটি চেয়ারম্যান আমাকে মোবাইলে জানিয়েছেন, আমি তাকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। 
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এঘটনায় নাফিউল ইসলাম নামে এক যুবক লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


 

দৈনিক পুনরুত্থান / ‎মো: গোলাম মোরশেদ 

এ সম্পর্কিত আরও পড়ুন