• ঢাকা
  • মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

রাণীনগরে শত্রুতার বিষে বার বার নিধন হচ্ছে পুকুরের মাছ ১৫লাখ টাকার ক্ষতি 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২৭ পিএম;
রাণীনগরে শত্রুতার বিষে বার বার নিধন হচ্ছে পুকুরের মাছ ১৫লাখ টাকার ক্ষতি 

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে মামুনুর রশিদ নামে এক মাছচাষীর পুকুরে বার বার শত্রুতার বিষে নিধন হচ্ছে লাখ লাখ টাকার মাছ। গত এক বছরে তার পুকুরে প্রায় ৩বার বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে ওই চাষীর। চাষী মামুুনুর রশিদ উপজেলার বড়গাছা ইউনিয়নের শফিকপুর মৃধাপাড়া গ্রামের মৃত এটিএম আলী জিন্নাহর ছেলে।
‎মামুনুর রশিদ জানান,বাড়ীর পশ্চিমপাশে প্রায় দুই বিঘা জলার একটি পুকুর শরিকদের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এরই মধ্যে পুকুরে প্রায় ৮লাখ দেশি টেংড়া মাছের রেনু পোনা ছেরে দিয়ে চাষ করছিলেন। সোমবার রাতে পূর্ব শত্রæতার জ্বের ধরে কে বা কাহারা বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। তিনি বলেন,মঙ্গলবার ফজরের নামাজের পর পুকুরে গিয়ে দেখি পুকুরের সবগুলো মাছ মরে ভেসে ওঠেছে এবং পুকুর থেকে বিষ ট্যাবলেটের গন্ধ বের হচ্ছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মামুনুর রশিদ। তিনি আরো জানান,এর দুই মাস আগে একই পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে পাবদা,গুলসা,সিলভারসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫লাখ টাকার মাছ বিষ দিয়ে নিধন করেছে। এছাড়া গত বছরের মার্চ মাস নাগাদ পাঙ্গাসের রেনু পোনা মাছেও বিষ প্রয়োগ করে। এতে ওই সময় প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন,বার বার শত্রæতার জে¦র ধরে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করছে। এতে তিন বারে প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে চরমভাবে ক্ষতির মুখে পরেছেন তিনি। তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
‎এব্যাপারে রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার বলেন,এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন