• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পটুয়াখালী জেলা পুলিশ চ্যাম্পিয়ন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৯ পিএম;
বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পটুয়াখালী জেলা পুলিশ চ্যাম্পিয়ন

পটুয়াখালীতে অনুষ্ঠিত বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পিরোজপুর জেলা পুলিশ দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী জেলা পুলিশ দল।

পটুয়াখালী জেলা প্রতিনিধি :


গত সোমবার (৩১ আগস্ট) বিকেলে পটুয়াখালী পুলিশ লাইন্স মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে পটুয়াখালী জেলা পুলিশ।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী। টুর্নামেন্টে পটুয়াখালী জেলা পুলিশ দলের খেলোয়াড় সুপ্ত মোট ৭ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। 
 
পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, “পটুয়াখালী জেলা পুলিশ দলের এই বিজয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। খেলোয়াড়রা অত্যন্ত সুন্দর সমন্বয়ের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় নিশ্চিত করেছে। এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও পটুয়াখালী জেলা পুলিশ খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে আরও ভালো করার চেষ্টা করবে।
বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী বলেন, “পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অনেক। এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বৃদ্ধি পায়। একই সঙ্গে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার সুযোগ তৈরি হয়। বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের খেলোয়াড়দের আমি অভিনন্দন জানাই।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজেদুল ইসলাম সজলসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে বরিশাল রেঞ্জের ছয় জেলা পুলিশের দল এবং রেঞ্জ পুলিশের একটি দলসহ মোট সাতটি দল অংশ নেয়। টুর্নামেন্টের মাধ্যমে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন