• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পঞ্চগড়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ২ রোহিঙ্গা দম্পতি আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৭ এএম;
পঞ্চগড়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ২ রোহিঙ্গা দম্পতি আটক

পঞ্চগড় প্রতিনিধি:

 

কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির অধীন সীমান্তের ৭৪২/৪ এস পিলার থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘টিটিহি পাড়া’ এলাকা থেকে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. এনায়েতুল্লাহ (২৩) ও তার স্ত্রী মোছা. জাইনুব বিবি (২১) এবং ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মো. এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী মোছা. নুর কলিমা (২০)।

বিজিবি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, একটি মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে তারা কক্সবাজার ক্যাম্প থেকে পালিয়ে পঞ্চগড়ে আসেন। সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজিবি আটকদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, বিজিবি চার রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন