• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

দুর্গাপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৩ এএম;
দুর্গাপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

আলামিন হক বিজয়ঃ

 

রাজশাহী-৫ সংসদীয় আসনের দুর্গাপুর উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সর্বশেষ ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬ টি আসনের ১০ উপজেলার মধ্যে বিএনপি সর্বোচ্চ ভোট পেয়েছে এই উপজেলায়। বিপুল ভোটে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে, হাজার হাজার নেতাকর্মী নিয়ে, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনন্দ র‍্যালি শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,"১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের এক ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদ দলটির মূল আদর্শ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আপসহীন সংগ্রামের কথা স্মরণ করা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে আইনের শাসন, ন্যায়বিচার, জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হচ্ছে। জনগণের মৌলিক অধিকার হরণের অপচেষ্টা রোধে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্থানীয় নির্বাচনে একক প্রার্থী বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি।"

মোঃ সাইদুর রহমান মন্টু, সদস্য জেলা বিএনপি, ২ বারের সাবেক মেয়র ও সাবেক সভাপতি, উপজেলা বিএনপি। তিনি বলেন,"দলের নীতি অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে (সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ইত্যাদি) একাধিক প্রার্থী না রেখে প্রতিটি পদে মাত্র একজন করে একক প্রার্থী রাখা হবে।"

মোঃ গোলাম সাকলায়েন, সাবেক সভাপতি, উপজেলা বিএনপির, সাবেক ইউপি চেয়ারম্যান, দেলুয়াবাড়ি ইউপি। তিনি বলেন, "বিএনপি একটি বড় দল হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক নেতার সংখ্যা বেশি থাকে। তাই স্থানীয় পর্যায়ে বসে আলোচনার মাধ্যমে এবং দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে প্রার্থী চূড়ান্ত করা হবে।"

হাসান ফারুক ইমাম (সুমন), সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, ৪ বারের সাবেক সফল চেয়ারম্যান, মাড়িয়া ইউনিয়ন। তিনিএআ বলেন,"তৃণমূল পর্যায়ে প্রায় প্রতিটি ইউনিয়ন ও এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থী প্রচারণায় থাকায় সঠিক ও গ্রহণযোগ্য একক প্রার্থী ঠিক করা দলটির জন্য একটি বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।"

সকল নেতার বক্তব্যে দলটির হাইকমান্ডের নির্দেশে একক প্রার্থীর বিষয়টি অধিক গুরুত্ব পায়। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভাসহ উপজেলা পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে সভা প্রাণবন্ত করে তোলে। বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন