বোয়ালমারীতে আন্ত:জেলা ভ্যান চোর চক্রের এক সদস্য আটক
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারীতে আন্ত:জেলা ভ্যান চোরাকারবারী দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় ফরিদপুর এবং মাগুরা জেলার সীমান্তবর্তী এলাকা মধুমতী ব্রীজের পূর্ব পাশে পাঁচ রাস্তার মোড় সংলগ্ন পশ্চিম চরবর্ণি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত যুবকের পরিচয় পাওয়া গেছে, সে মাগুরার মহম্মদপুর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের সাইফার শেখের ছেলে মো: ইজাজুল ইসলাম (৩২)
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুর্ধর্ষ ভ্যান ছিনতাইকারী ইজাজুল নানা ধরনের অপরাধের সাথে জড়িত। চুরি, ছিনতাই, মাদকদ্রব্য বেচা-কেনাসহ অসংখ্য অপরাধের সাথে তার জড়িত থাকার অভিযোগ উঠেছে। জানা যায়, অভিনব কায়দায় একটি ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে আছাদ শেখের (২১) ভ্যানটি স্ত্রীর অসুস্থতার কথা বলে ভাড়া নেয়। স্ত্রীকে জরুরী হাসপাতালে নেওয়ার কথা বলে তার বাড়ির দিকে যেতে বলে। কিছু দূর গিয়ে ভ্যান থামিয়ে ভ্যানওয়ালাকে কোথাও পাঠানোর চেষ্টা করে, কিন্তু ভ্যান চালক যেতে চায় না। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নেওয়ার কোনো আলামত না পেয়ে ভ্যান চালকের মনে সন্দেহ দানা বাঁধে। পথিমধ্যে নানা ধরনের ফন্দি ফিকির করেও যখন চালককে দূরে পাঠাতে ব্যর্থ হয়, এক পর্যায়ে পশ্চিম চরবর্ণি এলে স্থানীয় লোকজন চোরকে দেখে চিনি ফেলে এবং তাদের সন্দেহ হয়া লোকজনের জিজ্ঞাসাবাদে উল্টা পাল্টা জবাব শুনে জনসাধারণ উত্তম মধ্যম দেয়া শুরু করে। এই সময় স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ কর্মকর্তা এএসআই ফয়সাল কনস্টেবল আবু সাঈদকে সাথে নিয়ে দ্রুত ঘটনা স্থলে এসে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, ইজাজুলের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মামলা রয়েছে। সে একজন দুর্ধর্ষ ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং দুর্বৃত্ত। তার বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: