পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
লিটু,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে শহরে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে পটুয়াখালী শহরের শের-ই-বাংলা সড়কের সুরাইয়া ভবন থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটিতে জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সুশৃঙ্খল এই র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দলের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা সভায় জেলা বিএনপি নেতা মাকসুদ বায়জিদ পান্না, অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: