ভুল চিকিৎসার অপবাদ দিয়ে চিকিৎসককে মারধর: রংপুর থেকে গ্রেপ্তার ২
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভুল চিকিৎসার অপবাদ দিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রংপুরে বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বেলাল হোসেন ও নয়ন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৬ এপ্রিল পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জেমি আক্তার নামে এক রোগীকে ভর্তি করান তার স্বজনরা। ওইদিন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্চয় কুমার রায়ের বিরুদ্ধে ভুল চিকিৎসার অপবাদ এনে উত্তেজিত হয়ে ওঠেন রোগীর স্বজনরা। একপর্যায়ে তারা চিকিৎসকের ওপর চড়াও হন এবং তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও মারধর করেন।
এই ন্যাক্কারজনক ঘটনার পর শুক্রবার থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয় এবং কয়েক ঘণ্টার ব্যবধানে রংপুরে আত্মগোপনে থাকা দুই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, "এজাহার প্রাপ্তির পর অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি আমরা আমলে নেই। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র চার ঘণ্টার ব্যবধানে আসামিদের অবস্থান শনাক্ত করে রংপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চিকিৎসকের ওপর হামলার কথা স্বীকার করেছে।"গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ভুল* চিকিৎসার,অপবাদ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: