বোয়ালমারীতে একটি হত্যাকান্ডের ঘটনা স্থল পরিদর্শনে পুলিশ সুপার
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
বোয়ালমারীতে একটি হত্যাকান্ডের ঘটনা স্থল সরেজমিন পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার।
ফরিদপুরের বোয়ালমারী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
বোয়ালমারী থানার মামলা নং-১৪, তারিখ ০৫ জুন ২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে রুজুকৃত হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সঙ্গে মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ঘটনাস্থলের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে তদন্ত কার্যক্রম আরও জোরদার ও দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আজম খানসহ বোয়ালমারী থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: