• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মহম্মদপুরে ইয়াবাসহ এক যুবক আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪২ এএম;
মহম্মদপুরে ইয়াবাসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টার :

 

মহম্মদপুরে ২০পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

মাগুরার মহম্মদপুর উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিরুল ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নাগড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, বাবুখালী ক্যাম্পের এস আই মোঃ মাহবুবুল ইসলাম রাজের নেতৃত্বে পরিচালিত ১৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ১৫ মিনিটের দিকে মহম্মদপুর উপজেলার নাগড়া আল্লাহর দান ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুল মহম্মদপুর উপজেলার মাছিনাগড়া গ্রামের মুজিবর শেখের ছেলে।

পুলিশ জানায়, আটককৃতের পরিহিত কালো জিন্স প্যান্টের পেছনের বাম পাশের পকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন