• ঢাকা
  • বুধবার, ০৪ ফেরুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

পঞ্চগড় সীমান্তে মাদক কারবারি আটক 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৮ পিএম
পঞ্চগড় সীমান্তে মাদক কারবারি আটক 

মোঃ মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 

পঞ্চগড় সীমান্তে ভারতীয় গাঁজাসহ মোঃ হক সাহেব (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ২০২৬) রাত সাড়ে আটটায় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকার বড়বাড়ি বিওপির বিজিবি সদস্যরা চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ কারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে ভারতীয় গাঁজাসহ তাকে তাকে আটক করে । 

আটককৃত হক সাহেব পঞ্চগড় সদর উপজেলার চাকলা হাট ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিন এর ছেলে।

বিজিবি সুত্রে  প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অধিনায়ক নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি এর অধীনস্থ বড়বাড়ি বিওপি'র নিয়মিত টহল দল হাবিলদার মোঃ বুলবুল আহম্মেদ এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৯/৩ এস হতে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে, মোঃ হক সাহেব নামের ওই ব্যাক্তিকে ২৫০ গ্রাম ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

 

 

 

দৈনিক পুনরুত্থান / মোঃ মাহামুদুল ইসলাম জয়, 

এ সম্পর্কিত আরও পড়ুন