• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেরুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪০ এএম;
ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে একটি ভোটকেন্দ্র থেকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসব রেজাল্ট শিট জব্দ করা হয়। কেন্দ্রটি ঝিনাইদহ-৪ আসনের আওতাভুক্ত।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।

রেজাল্ট শিট জব্দের খবর পেয়ে কেন্দ্রটি পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। সেগুলো তাৎক্ষণিকভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। প্রিজাইডিং অফিসারকে নতুন রেজাল্ট শিট প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন