• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০২ এএম;
ফরিদপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরে মাদক বিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১১মার্চ ২০২৬) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালানো হয়।  অভিযানের অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন মুন্সিবাজার সংলগ্ন এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক থেকে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,  বোয়ালমারী উপজেলার কলারন (মৃধাবাড়ী) গ্রামের মৃত ইমদাদুল মৃধার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮) এবং একই উপজেলার কলারন উত্তরপাড়া গ্রামের মো. ছাকেন মৃধার ছেলে মো. আল আমিন মৃধা (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শহিদুল ইসলামের কাছ থেকে ৩ হাজার পিস এবং আল আমিন মৃধার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন