রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে মাদক সেবনের দায়ে আসলাম শেখ (২৩) নামে এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন অভিযান চালিয়ে এই দন্ডপ্রদান করেন। দন্ডিত আসলাম শেখ উপজেলার চকমুনু গ্রামের মিজানুর রহমান শেখের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, আসলাম দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে পরিবারের উপর অত্যাচার,নির্যাতন করে আসছিল। এতে পরিবারের লোকজন অতিষ্ট হয়ে বুধবার সকালে অভিযোগ নিয়ে আসেন। এসময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ীতে গিয়ে ঘরের মধ্যে আসলাম শেখকে মাদক সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,দন্ডিত আসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / মো: গোলাম মোরশেদ
- বিষয়:
- রাণীনগরে* ভ্রাম্যমান,আদালতে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: