• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

এসএসসিতে খাতা চ্যালেঞ্জেও ফেল, লজ্জায় ফাঁস নিলেন ছাত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৮ পিএম;
এসএসসিতে খাতা চ্যালেঞ্জেও ফেল, লজ্জায় ফাঁস নিলেন ছাত্রী

মাগুরা জেলা প্রতিনিধি :

 

মাগুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ফাহমিদা (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাহারবাগ গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ফাহমিদা ওই গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে ও বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ৬৪ নম্বর পেয়েও অকৃতকার্য হন ফাহমিদা। পরে আত্মবিশ্বাস নিয়ে খাতা চ্যালেঞ্জ করেন ঐ ছাত্রী। পুনরায় ফল প্রকাশের পরও ইংরেজিতে অকৃতকার্য থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন । একপর্যায়ে লজ্জা ও অভিমানে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা শুনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন