ভাঙ্গায় এক নারীকে নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, থানা চত্ত্বরে হাতাহাতি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ভাঙ্গায় এক নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে; এ নিয়ে থানা চত্ত্বরে হাতাহাতি, মারামারির ঘটনা ঘটেছে।
ফরিদপুরের ভাঙ্গা থানা প্রাঙ্গণে এক নারীকে কেন্দ্র করে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে তুমুল হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ অন্তত: পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (২২ আগষ্ট ২০২৬) সকালে থানা ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের এক যুবক পার্শ্ববর্তী সোনাখোলা গ্রামের এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর ওই নারীর সঙ্গে তার দেবরের ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
পরে ওই নারীর বাবা ও বড় ভাই তাকে সাভার থেকে উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসেন। এ সময় থানা চত্বরে তাকে নিয়ে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটির ফলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় তিন নারীসহ অন্তত পাঁচজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ বা আইনগত পদক্ষেপের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: