• ঢাকা
  • রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আত্রাইয়ে খাস সম্পত্তিতে বহুতল ভবন নির্মানের অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৭ পিএম;
আত্রাইয়ে খাস সম্পত্তিতে বহুতল ভবন নির্মানের অভিযোগ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর আত্রাইয়ে সরকারের খাস সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মান করার অভিযোগ ওঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। ভবন নির্মান বন্ধে এবং খাস সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ঠ দপ্তরে একাধীকবার লিখিত অভিযোগ দায়ের করলেও কার্যকর পদক্ষেপ না নেয়ায় নির্মান কাজ চলমান রয়েছে বলে অভিযোগ ওঠেছে। তবে সম্পত্তিটি দলিলকৃত বলে দাবি করেছেন ভবন নির্মানকারী তানজিলা বিবি। এদিকে সড়কের পাকা অংশ ঘেঁষে ভবন নির্মান করায় আরেকটি অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
‎ উপজেলার মনিয়ারী ইউনিয়নের চৌথল গ্রামের সখিমদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক জানান,নৈদিঘী মৌজার আরএস-৭নং দাগে তার বাড়ীর পাশে ২৬শতক ধানী জমি প্রায় ৫০বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। এরই মধ্যে উক্ত জমি সরকারের খাস সম্পত্তি হিসেবে চিহ্নিত হলে ভ‚মিহীন হিসেবে স্থায়ী বন্দোবস্তের জন্য নিয়ম অনুযায়ী গত বছরের ১৪অক্টোবর উপজেলা সহকারী কমিশনার বরাবর আবেদন করেন। কিন্তু আবেদনটি নিস্পত্তি হওয়ার আগেই একই গ্রামের প্রবাসী মুন্টু সরদারের স্ত্রী তানজিলা বিবি চলতি বছরের ১০মার্চ ওই সম্পত্তি জবর দখল করে পাকা সড়ক ঘেঁষে বহুতল ভবন নির্মান কাজ শুরু করেন। এঘটনায় ভবন নির্মান বন্ধ এবং সরকারের খাস সম্পত্তি উদ্ধারের জন্য আব্দুর রাজ্জাক গত ২৫মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মনিয়ারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করে প্রাথমিকভাবে উক্ত জমি খাস সম্পত্তি হিসেবে প্রমানিত হওয়ায় তাৎক্ষনিক মৌখিকভাবে ভবন নির্মান বন্ধের নির্দেশনা দেন এবং একই সাথে লাল পতাকা টাঙ্গিয়ে সরকারের খাস সম্পত্তি উদ্ধারের আশ্বাস দিয়ে চলে যান। আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন,এসব ঘটনার প্রায় তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নির্মান কাজ বন্ধ ও সরকারি খাস সম্পত্তি উদ্ধারের দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে নতুন করে গত বৃহস্পতিবার বিকেলে আবারো উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
‎একই গ্রামের আবু জাকারিয়া জেমস জানান,মুন্টুর স্ত্রী খাস জায়গা এবং পাকা সড়কের অংশ দখল করে ভবন নির্মান করছেন।এতে এলাকার চৌথল,কয়রা,গুলিয়া,শিমুলকুচি ও ইসলামগাথীসহ ৫/৭টি গ্রামের লোকজনের যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই পাকা সড়ক ঘেঁষে নির্মানাধীন অংশ অপসারনে কয়েক গ্রামের লোকজন মিলে স্বাক্ষর করে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছি।
‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুন্টুর স্ত্রী তানজিলা বিবি বলেন,এই জমি খাস নয়,আমাদের দলিলকৃত জমির ওপরই ভবন নির্মান করছি। এর বাহিরে আর কিছু বলতে পারবোনা।
‎মনিয়ারী-বিশা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা রনজু আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। তবে তানজিলা বিবির দলিলকৃত জায়গা এবং খাস জায়গা পাশাপাশি রয়েছে। তাই জায়গাটি মাপযোগ করে খাস জমি নির্ধারনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসিল্যান্ড বরাবর প্রতিবেদন দাখিল করেছি।
‎উপজেলা সহকারী কমিশার (ভূমি)  নুরে আলম সিদ্দীক জানান,অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। দ্রুতই জায়গাটি মাপযোগ করে খাস সম্পত্তি চিহ্নিত করা হবে। এছাড়া সড়কের পাকা অংশ ঘেষে ভবন নির্মান করার অভিযোগটিও তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
‎আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,নির্মানাধীন ভবন খাস সম্পত্তির উপর হলে ভবন উচ্ছেদসহ খাস সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন