• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুরের ভাঙ্গায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৮ পিএম;
ফরিদপুরের ভাঙ্গায়  এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ফরিদপুর জেলা প্রতিনিধি:


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোঃ বুলু সরদার (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৪ মার্চ) উপজেলার মানিকদাহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিজ বাড়ির দোচালা টিনের ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস নেন বুলু সরদার। ধারণা করা হচ্ছে, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে যেকোনো সময় তিনি আত্মহত্যা করেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার আগে তিনি তার দাদি কুরশি বেগমের সঙ্গে কথা বলে নিজ ঘরে প্রবেশ করেন এবং দরজা বন্ধ করে দেন। পরে আনুমানিক দুপুর ২টা মিনিটের দিকে তার বোন আসা বেগম দরজা খুলে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লা-শে-র সুর/তহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর চলে যাওয়া, মা*দ*কাসক্তি, কি/স্তি/র টাকা ও পারিবারিক সমস্যার কারণে হ*তা*শাগ্রস্ত হয়ে তিনি আ/ত্ম/হ/ত্যার পথ বেছে নিতে পারেন। তবে ময়/না/তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃ*ত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন