• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. কৃষি

বিলুপ্তির পথে গরু দিয়ে হালচাষ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৭ পিএম;
বিলুপ্তির পথে গরু দিয়ে হালচাষ

নুর-আমিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

 

আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে হারিয়ে গেছে গরু দিয়ে হালচাষ। দিনাজপুরের খানসামায় এখনো চলছে গরু দিয়ে হালচাষ। কৃষি প্রধান বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে গরু, লাঙল ও জোয়াল। এক সময় গ্রামবাংলার মাঠজুড়ে দেখা যেত কৃষক ও গরুর সখ্যতার সেই চিরচেনা দৃশ্য। তবে আধুনিক প্রযুক্তির অগ্রগতিতে নতুন নতুন কৃষিযন্ত্র আবিষ্কারের ফলে গ্রামবাংলার সেই ঐতিহ্যবাহী গরু-লাঙলের চাষাবাদ এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় এখন আর আগের মতো মাঠে গরু দিয়ে জমি চাষ করতে দেখা যায় না। এক সময় কৃষকের কাছে গরু-লাঙল ছাড়া জমি চাষের কথা চিন্তাও করা যেত না। মাঠে মাঠে চলত হালচাষ ও মই দেওয়ার

 

দৃশ্য, এমনকি কৃষকদের মধ্যে হালচাষের প্রতিযোগিতাও দেখা যেত। বর্তমানে বিজ্ঞানের ক্রমাগত উন্নতির ফলে গরু-লাঙলের জায়গা দখল করে নিয়েছে আধুনিক কৃষিযন্ত্র-ট্রাক্টর ও পাওয়ার টিলার।

ফলে গ্রামবাংলার সেই ঐতিহ্যবাহী দৃশ্য দিন দিন হারিয়ে যেতে বসেছে। গত শুক্রবার সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে গরু দিয়ে হালচাষ করতে দেখা যায়। কিন্তু কালের বিবর্তনে কৃষিতে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনে গ্রামবাংলার এ প্রাচীন ঐতিহ্য এখন বিলুপ্তির পথে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, আধুনিক যন্ত্রপাতির কারণে কৃষিকাজ সহজ ও দ্রুত হলেও গরু-লাঙলের সেই ঐতিহ্যবাহী চাষাবাদ গ্রামবাংলার সংস্কৃতি ও কৃষি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই অনেকে মনে করেন, প্রযুক্তির পাশাপাশি এ ঐতিহ্যও সংরক্ষণ করা প্রয়োজন।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন