মধুখালীতে এক যুবকের পুরষাঙ্গ কেটে দিয়েছে প্রবাসীর স্ত্রী
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের সীতারামপুর গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রবাসীর স্ত্রী এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘ দিন ঐ যুবক বিরক্ত করে আসছে।
ঐ নারী দাবি করেন, ওই যুবক দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার ভোর রাতে যুবক তার ঘরে গেলে কৌশলে তিনি এই ঘটনা ঘটান।
তবে গুরুতর আহত থাকায় এ বিষয়ে ওই যুবকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- মধুখালীতে* এক,যুবকের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: