• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ যুবক আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৪ পিএম;
মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ যুবক আটক

মাগুরা জেলা প্রতিনিধি : 

 

মহম্মদপুর উপজেলার কুমরুল এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ মোঃ বিল্লাল কাজী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী বিল্লাল কাজী কুমরুল গ্রামের মৃত আক্তার কাজীর ছেলে।
স্থানীয়  সূত্রে জানা যায়, গত ০৫ জুন ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে  বাবুখালী পুলিশ ক্যাম্পের এসআই রাজ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কুমরুল বাজার অতিক্রম করে নাগড়ীপাড়া ব্রিজের সন্নিকটে  বিল্লাল কাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআই রাজ বাদি হয়ে উক্ত ঘটনায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহম্মদপুর থানায়  একটি মামলা দায়ের করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন