• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার ‎প্রতিবাদে মানববন্ধন  


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৫ পিএম;
রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার ‎প্রতিবাদে মানববন্ধন  

‎খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি :


‎রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার
‎প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৯ এপ্রিল ২০২৬) শহরের মিশন মোড় চত্বরে  
‎লালমনিরহাট জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট ও জেলা লোড-আনলোড ইউনিয়ন,লালমনিরহাটের আয়োজনে,প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- লালমনিরহাট জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন -লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল,
‎জেলা লোড-আনলোড ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমূখ।

‎বক্তারা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,অতি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারের ব্যবস্থার পাশাপাশি আগামীতে এ ধরনের ঘটনা যে না ঘটে, সেটা নিশ্চিত করতে হবে। না হলে খেটে খাওয়া শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে রাস্তায় 
‎নামতে বাধ্য হবে।

‎এসময় লালমনিরহাট জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জেলা লোড-আনলোড ইউনিয়ন, লালমনিরহাটের সকল নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ সহ সাধারন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন