সালথায় গরু চুরির চেষ্টা ব্যর্থ, ট্রাকে অগ্নি সংযোগ
মিজান উর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :
সালথা উপজেলায় গরু চুরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ।
ফরিদপুরের সালথা উপজেলার সারিকদিয়া গ্রামে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা থানাধীন আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামের বাসিন্দা রনগোপাল (৫৫)এর গোয়ালঘর থেকে অজ্ঞাত কয়েকজন চোর গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে চোরেরা গরু ফেলে দ্রুত পা*লিয়ে যায়।
পরে চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক (রেজি: নম্বর: ঢাকা মেট্রো-ড-১৪-০৪১৯) ঘটনাস্থলের পাশে ফেলে রাখা অবস্থায় পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে শত শত উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।
খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- সালথায়* গরু,চুরির
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: